ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১০ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা,

2026-05-21T10:45:39+00:00
2026-05-21T10:45:39+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:৪৫ এএম 
দেশের ১০ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ছবি : সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১০ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুর জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, বৃষ্টিপাত হয়েছে খুবই সীমিত এলাকায়। সিলেটে ১০৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হলেও রাঙামাটিতে ১১ মিলিমিটার এবং কক্সবাজারে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবারও সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

/এসএকে


  বিষয়:   ঢাকা  দেশ  অঞ্চল  তাপপ্রবাহ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: