সদ্য অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নবনির্বাচিত সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকদের কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকা-এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল ৪টায় ঢাকার জেলা জজ আদালতের পুরাতন ভবনের নিচতলায় অবস্থিত কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধিতদের মধ্যে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাগফুর রহমান শেখ, ঢাকা আইনজীবী সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান।
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
এছাড়াও উপস্থিত ছিলেন কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যাডভোকেট মো. শাহজাহান খান, অ্যাডভোকেট সৈয়দ আহম্মেদ গাজী, অ্যাডভোকেট এমদাদুল হক লাল, অ্যাডভোকেট আশরাফ উল আলম, অ্যাডভোকেট আনোয়ারুল কবির বাবুল, অ্যাডভোকেট দুলাল মিত্র, অ্যাডভোকেট তরিকুল ইসলাম, অ্যাডভোকেট মুনজুর আলম, অ্যাডভোকেট রায়হান মোর্শেদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মুনসুর রিপন এবং মো. রুবেল হাওলাদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, সংবর্ধিত তিনজন আইনজীবীই কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য।
/এসএকে