ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ট্রান্সফরমার চুরির চেষ্টা করার সময় গণপিটুনিতে মো. রাজ্জাক হাওলাদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার (২০ মে)

2026-05-21T12:47:17+00:00
2026-05-21T12:47:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:৪৭ পিএম 
প্রতীকী ছবি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ট্রান্সফরমার চুরির চেষ্টা করার সময় গণপিটুনিতে মো. রাজ্জাক হাওলাদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন বয়াতি ছিলেন।

সূত্রে জানা যায়, রাজ্জাক হাওলাদার উত্তর বাশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির সামনে রাখা একটি ট্রাক্টরের যন্ত্রাংশ খুলে রাখার পর পাশের বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন।

পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএকে


  বিষয়:   ট্রান্সফরমার  চুরি  গণপিটুনি  মৃত্যু  ঝালকাঠি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: