মোটরসাইকেলের ধাক্কায় ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হৃদয় হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় উবার চালক ছিলেন।বৃহস্পতিবার (২১ মে)

2026-05-21T14:46:28+00:00
2026-05-21T14:48:02+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
মোটরসাইকেলের ধাক্কায় ১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:৪৬ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ২:৪৮ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হৃদয় হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় উবার চালক ছিলেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দর কার্গো গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

হৃদয়কে হাসপাতালে নেওয়া পথচারী মো. শওকত আলী জানান, সকালে বিমানবন্দর কার্গো গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

ঢামেকে এসে নিহতের ছোট ভাই মো. রাজিব হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামে। তাদের বাবার নাম সাইদুল ইসলাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বিমানবন্দর থানাকে অবহিত করা হয়েছে।

/এসএকে
  বিষয়:   বিমানবন্দর  মোটরসাইকেল  মৃত্যু  রাজধানীর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: