বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভোক্তা বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি দামবৃদ্ধি হলে

2026-05-21T15:31:34+00:00
2026-05-21T15:31:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:৩১ পিএম 
বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থা। ছবি : সংগৃহীত
ভোক্তা বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি দামবৃদ্ধি হলে সেটিও গ্রাহক পর্যায়ে যুক্ত করার আবেদন সব কটি প্রতিষ্ঠানের।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে দ্বিতীয় দিনের গণশুনানিতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব একযোগে তুলে ধরে ৬ বিতরণ সংস্থার সবকটি।

শুনানিতে আবাসিকে ধাপ পরিবর্তনের এমন কিছু প্রস্তাব দেয়া হয়, যাতে আর্থিক চাপ বাড়বে কম আয়ের মানুষের ওপর। এছাড়া বেসরকারি স্কুল-কলেজ, হাসপাতালের ক্রস-সাবসিডি তুলে বাণিজ্যিক শ্রেণীর আওতায় নেওয়ার প্রস্তাব দেয় কিছু বিতরণ কোম্পানি।
 
শুনানিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করে অংশীজনরা বলেন, গ্রাহকের পকেট কাটার কৌশল থেকে বেরিয়ে, ব্যয় কমানোর উপায় খুঁজতে হবে বিতরণ কোম্পনিগুলোকে।
 
গত বুধবার (২০ মে) প্রথম দিনের গণশুনানিতে বিদ্যুতের সঞ্চালন চার্জ প্রতি ইউনিট ১৯ পয়সা বা ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় পাওয়ার গ্রিড।

 
এদিকে গণশুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি দেড় টাকা বা ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি। চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা ও আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ‘দাম না বাড়ালে মারাত্মক ঝুঁকিতে পড়বে বিদ্যুৎ খাত।’
 
তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা। তারা বলেন, লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে। তাই উল্টো দাম কমাতে শুনানি করার দাবি তুলেন অংশীজনরা।
 
সময়ের আলো/জেডআই


  বিষয়:   বিদ্যুৎ  বিদ্যুতের দাম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: