রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই : সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে সম্পূর্ণ রক্তপাতহীন ও সহিংসতামুক্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম

2026-05-21T16:48:39+00:00
2026-05-21T16:48:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:৪৮ পিএম 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
দেশে সম্পূর্ণ রক্তপাতহীন ও সহিংসতামুক্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুন্দর ও সুষ্ঠু হবে।

সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পারলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে নির্বাচন কমিশনের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি উল্লেখ করেন, স্থানীয় নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা বা রক্তপাত না হয়, সেটিই এখন কমিশনের প্রধান লক্ষ্য। বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে অভিহিত করে তিনি আশা প্রকাশ করেন, দেশের মঙ্গলের স্বার্থে এই সরকার কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সম্পূর্ণ সহায়তা করবে।

একই সংবাদ সম্মেলনে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বলেন, পৃথিবীর কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না। তবে বাংলাদেশের বিগত নির্বাচনের ইতিহাসের তুলনায় এবারের ভোটটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উৎসবমুখর ছিল। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল একটি সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরও উন্নত হচ্ছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: