ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির সময়ে মেট্রোরেল চলাচলের জন্য বিশেষ ও নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড

2026-05-21T17:37:59+00:00
2026-05-21T17:37:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৩৭ পিএম 
ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির সময়ে মেট্রোরেল চলাচলের জন্য বিশেষ ও নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদের ছুটির দিনগুলোতে মেট্রোরেল নিয়মিত চলাচল করলেও শুধুমাত্র ঈদের দিন পুরোপুরি বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রীদের নিয়ে ছেড়ে যাবে। অন্য দিকে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।

ছুটিকালীন সময়ে দুই ট্রেনের মধ্যবর্তী সময় বা হেডওয়ে যাত্রীচাপের ওপর ভিত্তি করে সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ সূচিতে প্রতিদিন লাইনে ৭টি ট্রেন সেটের মাধ্যমে আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে, তবে যাত্রীদের ভিড় বিবেচনা করে ট্রিপ সংখ্যা কম বা বেশি হতে পারে।

টিকিট বিক্রির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে এবং এমআরটি বা র‍্যাপিড পাস টপআপের সুবিধাও চালু থাকবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিটে টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের কাউন্টার ও ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: