সাতক্ষীরার শ্যামনগর বাসস্ট্যান্ড থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জরুরি

2026-05-21T18:27:03+00:00
2026-05-21T18:32:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরার শ্যামনগর বাসস্ট্যান্ড থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:২৭ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৬:৩২ পিএম
বংশীপুর বাসস্ট্যান্ডে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার। ছবি : সময়ের আলো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার এবং চারটি কাঠের লাঠিও জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে সাত-আটটি মোটরসাইকেলে করে ১০-১২ জন অজ্ঞাতপরিচয় যুবক বংশীপুর গোলচত্বরে আসে। তারা সেখানে একটি টায়ারে আগুন ধরিয়ে স্লোগান দেয় এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় বাজারের নৈশপ্রহরীরা চিৎকার করলে তারা মোটরসাইকেলে করে দ্রুত ভেটখালীর দিকে পালিয়ে যায়। 

পরে নৈশপ্রহরীদের একজন ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানালে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার উদ্দেশ্যে গভীর রাতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   শ্যামনগর  অবিস্ফোরিত ককটেল  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: