ঝড়ে ডুবল দুস্থদের চালের নৌকা

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ঈদুল আজহা উপলক্ষ্যে দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চালবোঝাই দুটি নৌকা ব্রহ্মপুত্র নদে ডুবে গেছে। বৃহস্পতিবার

2026-05-21T18:31:08+00:00
2026-05-21T18:31:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঝড়ে ডুবল দুস্থদের চালের নৌকা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৩১ পিএম 
ব্রহ্মপুত্রে ভিজিএফের চালবোঝাই দুই নৌকা ডুবি। ছবি : সময়ের আলো
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ঈদুল আজহা উপলক্ষ্যে দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চালবোঝাই দুটি নৌকা ব্রহ্মপুত্র নদে ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে আকস্মিক কালবৈশাখি ঝড়ে বালাসীঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের তাৎক্ষণিক উদ্যোগে ডুবে যাওয়া সব চালের বস্তা উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গেছে, বুধবার রাতেই ফুলছড়ির এরেন্ডবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের উদ্দেশ্যে ৫০ কেজি ওজনের মোট ৪৬৭ বস্তা চাল দুটি নৌকায় তুলে বালাসীঘাটে রাখা হয়। বৃহস্পতিবার সকালে হঠাৎ প্রবল কালবৈশাখি ঝড় আঘাত হানলে তীব্র বাতাসের তোড়ে নৌকা দুটি ঘাটের কাছেই তলিয়ে যায়।

দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজে অংশ নেন স্থানীয় জেলে, নৌকার মাঝি ও এলাকার সাধারণ মানুষ। সম্মিলিত প্রচেষ্টায় নদের তলদেশ থেকে একে একে তুলে আনা হয় চালের বস্তাগুলো।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘নৌকা দুটিতে ৫০ কেজি ওজনের মোট ৪৬৭ বস্তা চাল ছিল, যা ঈদুল আজহা উপলক্ষ্যে এরেন্ডবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হতো। তিনি আরও জানান, উদ্ধার অভিযানে সব বস্তা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও সঠিক সংখ্যা নিশ্চিত করতে তালিকা মিলিয়ে দেখার কাজ চলছে। উদ্ধারের সময় অনেক বস্তা ফেটে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

ইউএনও আরও জানান, ভেজা চালগুলো রোদে ভালোভাবে শুকিয়ে পরবর্তীতে দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে। পাশাপাশি ডুবে যাওয়া নৌকা দুটি উদ্ধারেরও চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আরবিএন  


  বিষয়:   গাইবান্ধা  ফুলছড়ি  ঈদুল আজহা  চাল  নৌকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: