আবাসন সংকট সমাধানে সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবি ডাকসুর

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং সিট বণ্টন নীতিমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও

2026-05-21T18:43:46+00:00
2026-05-21T18:43:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
আবাসন সংকট সমাধানে সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবি ডাকসুর
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৪৩ পিএম 
ডাকসু প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং সিট বণ্টন নীতিমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২১ মে) ডাকসু প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে বিজয় একাত্তর হল সংসদের জিএস আশিক বিল্লাহ বলেন, এখন হলগুলোতে ২০১৯-২০ থেকে ২০২৫-২৬ পর্যন্ত সাতটি ব্যাচ অবস্থান করছে। পুনর্ভর্তি নেওয়া শিক্ষার্থীদের বিষয়ে শৈথিল্য প্রদর্শন করা হলে একত্রে ১০ থেকে ১১টি ব্যাচ হলে থাকতে হবে। ফলে আবাসন সংকট আরও চরম আকার ধারণ করবে ও গণরুম কালচার অনিবার্য হয়ে পড়বে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের জিএস আসিফ ইমাম বলেন, আমাদের বোনেরা ছেলেদের থেকে বেশি চান্স পাওয়া সত্ত্বেও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় আবাসিক সুবিধা থেকে বেশি বঞ্চিত হচ্ছে। যে নীতিমালা প্রণীত হতে যাচ্ছে, সেখানে যদি শিক্ষার্থীদের মৌলিক স্বার্থের প্রতিফলন না হয়, তাহলে শিক্ষার্থীদের নিয়ে শক্ত আন্দোলন গড়ে তুলব।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, এখনও পর্যন্ত সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে না পারায় বর্তমান প্রশাসন ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সুস্পষ্ট গাফিলতি লক্ষণীয়। প্রশাসনের কার্যক্রমে মনে হচ্ছে তারা ক্ষমতাসীন ছাত্রসংগঠনের হাতে হলের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার নীলনকশা বাস্তবায়ন করছে। তারা যে চক্রান্ত করছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের সাথে নিয়ে তা প্রতিহত করবে।


এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, বিজয় একাত্তর হল সংসদের জিএস আশিক বিল্লাহ, এজিএস ইমরান হোসাইন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের জিএস আসিফ ইমাম, এজিএস ফুজায়েল আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাদিক মুনেম, শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জসীম উদ্‌দীন হল সংসদের এজিএস হিজবুল্লাহ আল হিজুল, সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি আহসান হাবিব ইমরোজ, ড. মুহাম্মদ শহিদুল্লাহ হল সংসদের ভিপি তারেকুল ইসলাম, ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার মোহাম্মদ আবু নাঈম, জিএস ইমামুল হাসান, অমর একুশে হল সংসদের জিএস মো. রবিউল ইসলাম এবং এজিএস উবায়দুর রহমান হাসিব। 

সময়ের আলো/আআ
  বিষয়:   আবাসন  সংকট  সমাধান  ডাকসু  ঢাকা  বিশ্ববিদ্যালয় 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: