বোনাসের দাবিতে উত্তাল বড়পুকুরিয়া কয়লাখনি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঈদের আগেই ফেইস বোনাস না দিলে খনির কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেওয়া হবে না— এমন হুঁশিয়ারি দিয়ে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক-কর্মচারীরা

2026-05-21T18:55:57+00:00
2026-05-21T21:42:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বোনাসের দাবিতে উত্তাল বড়পুকুরিয়া কয়লাখনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৫৫ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৯:৪২ পিএম
বিক্ষোভে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক-কর্মচারীরা। ছবি: সময়ের আলো
ঈদের আগেই ফেইস বোনাস না দিলে খনির কোনো কর্মকর্তাকে বাড়ি যেতে দেওয়া হবে না— এমন হুঁশিয়ারি দিয়ে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভে ফুঁসে উঠেছেন।

বুধবার (২০ মে) সকাল থেকে খনি কম্পাউন্ডের ভিতরে আবাসিক গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তাদের দাবি, ১৪০৬ নম্বর কোল ফেইসের কয়লা উত্তোলন শেষ হয়েছে গত জানুয়ারি মাসে। কিন্তু এখনো ওই ফেইসের বোনাস দেওয়া হয়নি। 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ও দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিজার রহমান তপু, সভাপতি রায়হানুল ইসলাম এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম। এছাড়া কয়েকজন শ্রমিক নেতাও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০১৫ সাল থেকে তারা নিয়মিত ফেইস বোনাস পেয়ে আসছেন। এবার তা আটকে থাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। খনি কর্মকর্তাদের ফেইস বোনাস পাস হয়েছে। কিন্তু শ্রমিকদেরটা এখনও ঝুলিয়ে রাখা হয়েছে।  

শ্রমিক নেতারা বলেন, নিয়ম অনুযায়ী কর্মকর্তারা ফেইস বোনাস পেলে একই সাথে শ্রমিকদেরও পাওয়ার কথা। আগামী শনিবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। ঈদ উল আজহার আগেই বোনাস না পেলে প্রয়োজনে ঈদের জামায়াত খনি গেটেই করা হবে এবং আন্দোলন আরও কঠোর হবে।

পরে খনির জিএম (মাইনিং) খান মো. জাফর সাদিক শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, 'খনির ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবস্থান করছেন। কিছু জটিলতা হয়েছে, তা নিরসনের চেষ্টা চলছে।' 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   বোনাস  দাবি  উত্তাল  বড়পুকুরিয়া কয়লাখনি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: