ঈদে রেমিট্যান্সে চাঙা দেশ, ২০ দিনে এলো ২৬২ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের বড় সুবাতাস বইছে। চলতি মে মাসের প্রথম ২০ দিনেই প্রবাসী বাংলাদেশিরা

2026-05-21T19:50:48+00:00
2026-05-21T19:50:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
ঈদে রেমিট্যান্সে চাঙা দেশ, ২০ দিনে এলো ২৬২ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫০ পিএম 
ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের বড় সুবাতাস বইছে। চলতি মে মাসের প্রথম ২০ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বিপুল রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এই রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকারও বেশি। 

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই ইতিবাচক তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের এই প্রবাহসহ চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে শুরু করে ২০ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগে সদ্য বিদায়ী এপ্রিল মাসে প্রবাসীরা ৩১২ কোটি ৭৩ লাখ ডলার পাঠিয়েছেন। এছাড়া চলতি বছরের মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

রেমিট্যান্সের এই ধারাবাহিক ও শক্তিশালী প্রবাহের ফলে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের উন্নতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (২০ মে) নিশ্চিত করেছেন, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন বা ৩৪ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র রিজার্ভের আন্তর্জাতিক হিসাব পদ্ধতি স্পষ্ট করে আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ‘বিপিএম-৬’ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের প্রকৃত বা নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ এখন ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: