শুক্রবার থেকে শুরু ‘ক্যাটল স্পেশাল ট্রেন’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় কোরবানিযোগ্য পশু নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পরিবহনের সুবিধার্থে বিশেষ

2026-05-21T20:02:57+00:00
2026-05-21T20:02:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শুক্রবার থেকে শুরু ‘ক্যাটল স্পেশাল ট্রেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:০২ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় কোরবানিযোগ্য পশু নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পরিবহনের সুবিধার্থে বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

আগামী দুই দিনে মোট ৩টি বিশেষ ট্রেন এই পশু পরিবহনের কাজে নিয়োজিত থাকবে। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া অফিশিয়াল কর্মপরিকল্পনা ও চূড়ান্ত প্রস্তুতি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, পশুবাহী এই বিশেষ ট্রেনগুলোর প্রতিটিতে ব্রেকভ্যানসহ মোট ২৬টি করে কোচ বা বগি যুক্ত থাকবে। এর মধ্যে প্রথম দুটি ট্রেন শুক্রবার (২২ মে) এবং শেষ ট্রেনটি শনিবার (২৩ মে) ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। খামারি ও ব্যবসায়ীদের সুবিধার্থে নির্দিষ্ট রুট অনুযায়ী এই ট্রেনগুলো পরিচালনা করবে রেলওয়ে কর্তৃপক্ষ।

রুট ও সময়সূচি অনুযায়ী, ‘ক্যাটল স্পেশাল-১’ ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার থেকে ২২ মে সন্ধ্যা ৬টায় ব্রেকভ্যানসহ ২৬টি কোচ নিয়ে ছেড়ে আসবে এবং পরের দিন ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকা, তেজগাঁও বা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে। একই দিনে অর্থাৎ ২২ মে বিকেল সাড়ে ৩টায় ‘ক্যাটল স্পেশাল-২’ ট্রেনটি ইসলামপুর বাজার থেকে রওনা দিয়ে রাত ১টা ৪০ মিনিটে ঢাকার নির্ধারিত স্টেশনে এসে পৌঁছাবে।

এছাড়া ‘ক্যাটল স্পেশাল-৩’ নামের শেষ বিশেষ ট্রেনটি ২৩ মে সন্ধ্যা ৬টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে ব্রেকভ্যানসহ ২৬টি কোচ নিয়ে যাত্রা শুরু করবে। ট্রেনটি পরের দিন ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকার তেজগাঁও বা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছাবে। প্রতি বছর ঈদুল আজহা ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ কোরবানি পশু নিয়ে খামারিরা ঢাকায় আসেন, তাদের যাতায়াত নির্বিঘ্ন করতেই রেলওয়ের এই বিশেষ উদ্যোগ।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: