পরকীয়া সন্দেহে গৃহকর্তাকে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী মধ্যপাড়ায় পরকীয়া সম্পর্কের সন্দেহে ফারুক হোসেন (৪২) নামে চার সন্তানের এক জনককে রশি দিয়ে বেঁধে নির্যাতনের

2026-05-21T20:24:54+00:00
2026-05-21T20:24:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পরকীয়া সন্দেহে গৃহকর্তাকে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:২৪ পিএম 
প্রতীকী ছবি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী মধ্যপাড়ায় পরকীয়া সম্পর্কের সন্দেহে ফারুক হোসেন (৪২) নামে চার সন্তানের এক জনককে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে।

বুধবার (২০ মে) রাত আনুমানিক ১টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেন ও বেলাল হোসেন একই এলাকার প্রতিবেশী। অভিযোগ রয়েছে, রাতের দিকে বেলাল হোসেনের পুত্রবধূর কক্ষে যাওয়ার সময় স্থানীয়রা ফারুককে আটক করে গণপিটুনি দেয়। 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ফারুকের দুই হাত পেছনে মোড়া দিয়ে প্রথমে বাড়ির আঙিনায় একটি গাছের সঙ্গে এবং পরে বসতঘরের বারান্দার গ্রিলের সঙ্গে বেঁধে মারধর করে। মারধরের সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়েছে বলেও ফারুক হোসেন অভিযোগ করেন। 


খবর পেয়ে সরিষাবাড়ী থানার এসআই সুব্রত সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফারুক হোসেনকে উদ্ধার করেন। উদ্ধারকারী কর্মকর্তা জানান, ফারুককে উদ্ধারের পর চিকিৎসার জন্য তাঁর পরিবারের সদস্য আফাজ উদ্দিনের জিম্মায় দেওয়া হয়েছে। 

এই ঘটনায় স্থানীয় আব্দুল বারীক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পরকীয়া  গৃহকর্তা  নির্যাতন  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: