শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ মে) তিনি ঐতিহ্যবাহী ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর

2026-05-21T20:31:23+00:00
2026-05-21T20:31:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৩১ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান।
ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ মে) তিনি ঐতিহ্যবাহী ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেবেন এবং দিনব্যাপী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জানান, শনিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এরপর দুপুর ১২টায় তিনি ত্রিশালের বৈলর ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘ধরার খাল’ পুনঃখনন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সরাসরি এই খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই সরকারি কর্মসূচি শেষে দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাক বাংলোতে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতি নেবেন তিনি।

বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের বিখ্যাত নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তিন দিনব্যাপী বর্ণাঢ্য নজরুল জন্মজয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। 

এরপর বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন দলীয় প্রধান। সকল কর্মসূচি সম্পন্ন করে ওই দিনই সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: