চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

ববি প্রতিনিধি

সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা ও ভোলা-বরিশাল মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা

2026-05-21T20:46:40+00:00
2026-05-21T21:10:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
ববি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৪৬ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ৯:১০ পিএম
ছবি : সময়ের আলো
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা ও ভোলা-বরিশাল মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল এবং মো. মিঠুন।

জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) ভোররাতে মহাসড়কে মাছবাহী গাড়ি আটকে হুমকি-ধামকি দিয়ে একাধিক বিকাশ এজেন্টের মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সহ-সভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে মিয়া বাবুল ও মো. মিঠুনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় বা অনিয়মের সঙ্গে জড়িত থাকলে এবং অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় সংগঠন কঠোর অবস্থান নেবে।

আরবিএন 


  বিষয়:   বরিশাল বিশ্ববিদ্যালয়  ববি  ছাত্রদল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: