নির্বাচনে অংশ নিতে না পেরে আওয়ামীপন্থি আইনজীবীদের প্রতিবাদী গান

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

অবশেষে নানা নাটকীয়তার পর শেষ হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ

2026-05-21T21:02:53+00:00
2026-05-21T22:07:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম
নির্বাচনে অংশ নিতে না পেরে আওয়ামীপন্থি আইনজীবীদের প্রতিবাদী গান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:০২ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ১০:০৭ পিএম
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। ছবি : সময়ের আলো প্রতিনিধি
অবশেষে নানা নাটকীয়তার পর শেষ হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকাল ৪টায়। 

এদিকে নির্বাচন কমিশনের পক্ষপাত আচরণের অভিযোগে গতকাল নির্বাচন বর্জন করে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ।  সকাল দশটায় তারা আইনজীবী ভবনের সামনে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেন। বিপরীতে মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দেয় জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ।  

সমিতির নেতা অ্যাডভোকেট আবদুর রাজ্জাক জানান, বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। তবে তিনি নির্বাচনে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি বলে দাবি করেন। এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল বেশ কম। মূলত বিএনপি সমর্থিত ভোটাররাই ভোট দিয়েছেন। জামায়াতসহ বিভিন্ন দল নির্বাচন বর্জন করায় ভোটগ্রহণ শুরুর পরপরই কেন্দ্র ও আশেপাশের এলাকায় ভোট বাতিলের দাবিতে বিক্ষোভ করেন জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীরা। বুধবারই তারা কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। 

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবীকে মনোনয়ন ফরম তুলতে না দেওয়ার অভিযোগে তারাও শুরু থেকে এর বিরোধিতা ও ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। 

একতরফা নির্বাচন হওয়ার অভিযোগে বিএনপিপন্থি আইনজীবীদেরও অনেকেই ভোটকেন্দ্রে যাননি। নির্বাচন চলাকালে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা এক জায়গায় সমবেত হয়ে গান গেয়ে নির্বাচনের প্রতিবাদ জানান, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।   

এছাড়াও ভোট চলাকালে আইনজীবী সমিতির অডিটোরিয়ামে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। তারা হলেন, চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন ও ক্যামেরাপার্সন অমিত দাশ এবং স্টার নিউজের ক্যামেরাপার্সন জালাল উদ্দিন। 

হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা শুধু গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি নয় বরং আইনের শাসনের প্রতিও চরম অবমাননা। আদালতের মতো স্থানে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিবৃতিতে  অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে একক প্রার্থী থাকায় সেগুলোতে ভোটের প্রয়োজন হয়নি। বাকি ১২টি পদে মোট ২৪ জন প্রার্থী থাকলেও বুধবার সন্ধ্যায় জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের ১২ প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন করায় কার্যত বিএনপিপন্থি প্রার্থীরাই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   নির্বাচন  আওয়ামীপন্থি আইনজীবী  প্রতিবাদী গান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: