দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার : গফরগাঁওয়ের সেই যুবকের পরিচয় মিলল

গফরগাঁও প্রতিনিধি, ময়মনসিংহ

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছে দুই হাত বাঁধা অবস্থায় এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা।

2026-05-21T22:02:20+00:00
2026-05-21T23:13:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার : গফরগাঁওয়ের সেই যুবকের পরিচয় মিলল
গফরগাঁও প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:০২ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ১১:১৩ পিএম
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছে দুই হাত বাঁধা অবস্থায় এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের নাম কাউসার আলম (৪০)। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসিন্দা। তার পিতার নাম জামেদ আলী।

বৃহস্পতিবার (২১ মে) সকালে পাগলা থানার মশাখালি ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামের একটি জঙ্গল থেকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়ভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেওয়া হয়। পরে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে নিহতের পরিচয় নিশ্চিত করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, নিহতের বাড়ি দিনাজপুরের বিরামপুরে। পিবিআইয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কীভাবে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আরবিএন 


  বিষয়:   ময়মনসিংহ  গফরগাঁও  খণ্ডিত মরদেহ  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: