নাটোরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিক নিহত ও অপর এক নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লালপুর

2026-05-21T23:22:36+00:00
2026-05-21T23:22:36+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নাটোরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:২২ পিএম 
সংগৃহীত ছবি
নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিক নিহত ও অপর এক নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইট ভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার বাড়ি বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আদু আলীর ছেলে এসকেন আলী ভোলা (৬০), আহত নারী শ্রমিক জৌদ্দিগী গ্রামের ফিরোজ শেখ স্ত্রী শাপলা খাতুন (৩০)। 

Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চমকের সঙ্গে বজ্রপাত হলে তা তাদের শরীরের ওপর আঘাত হানে। এ সময় আশপাশে থাকা লোকজন দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নাটোর  বজ্রপাত  ইটভাটা শ্রমিক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: