আসিফ-রুবাইয়াতের গানে শ্রীমঙ্গলের সৌন্দর্য

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

রাজধানীর বনানী ক্লাবে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বাংলা গানের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবর ও লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের

2026-05-22T00:50:36+00:00
2026-05-22T00:50:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আসিফ-রুবাইয়াতের গানে শ্রীমঙ্গলের সৌন্দর্য
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:৫০ এএম 
বাংলা গানের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবর ও লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের গাওয়া ‘রূপসী শ্রীমঙ্গল’-এর প্রকাশনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
রাজধানীর বনানী ক্লাবে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বাংলা গানের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবর ও লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের গাওয়া ‘রূপসী শ্রীমঙ্গল’-এর  প্রকাশনা অনুষ্ঠান। 

দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে এই বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়ালটি। এটি নির্মিত হয়েছে শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য কেন্দ্র করে।

এই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, এমপি ও মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেন, এ ধরনের কাজ বাংলাদেশের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ করবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য গান ভিডিওতে এত চমৎকারভাবে তুলে ধরার জন্য আমি গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।  
 
কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, এই গানটি শুধু শ্রীমঙ্গল না বৃহত্তর সিলেটকে বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখে। এ ধরনের কাজ যদি সরকারি ও বেসরকারিভাবে আরও হয় তা হলে দেশের পর্যটন শিল্প অনেক দূর এগিয়ে যাবে। 

রুবাইয়াত জাহান বলেন, দেশের সৌন্দর্য ও সংস্কৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার এমন আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব কুমার গুহ বলেন, বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরার এমন একটি সৃজনশীল যাত্রার অংশ হতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন গর্বিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কণ্ঠশিল্পী আসিফ আকবর, রুবাইয়াত জাহান, গীতিকার কায়েস আজিজ, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশিফ, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব কুমার গুহ, গানের সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলী এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

উপস্থিত অতিথিরা গানটির মিউজিক্যাল ভিজ্যুয়াল উপভোগ করেন এবং কাজটির ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের আয়োজন দেশের পর্যটন ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ করবে।

‘দুটি পাতা একটি কুঁড়ির দেশ’ খ্যাত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের আবহ, সংস্কৃতি ও ঐতিহ্য কাব্যময় ভাষায় তুলে ধরেছেন লন্ডন প্রবাসী গীতিকবি কায়েস আজিজ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশিফ। মিউজিক্যাল ভিজ্যুয়ালটি নির্মাণ করেছেন নির্মাতা সৈকত রেজা। 

এতে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতি রয়েছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানের।

‘রূপসী শ্রীমঙ্গল’ ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।

/কেএইচও


  বিষয়:   আসিফ  রুবাইয়াত  গান  শ্রীমঙ্গল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: