অ্যারিজোনায় বিরল জাগুয়ারের দেখা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বিরল এক জাগুয়ারের উপস্থিতি ধরা পড়েছে ক্যামেরায়। গবেষকরা জাগুয়ারটির নাম দিয়েছেন ‘সিনকো’।গত ১৫ বছরে

2026-05-22T04:55:43+00:00
2026-05-22T04:55:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
অ্যারিজোনায় বিরল জাগুয়ারের দেখা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:৫৫ এএম 
অ্যারিজোনা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বিরল এক জাগুয়ারের উপস্থিতি ধরা পড়েছে ক্যামেরায়। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বিরল এক জাগুয়ারের উপস্থিতি ধরা পড়েছে ক্যামেরায়। গবেষকরা জাগুয়ারটির নাম দিয়েছেন ‘সিনকো’। 

গত ১৫ বছরে দক্ষিণ অ্যারিজোনায় এটি পঞ্চম জাগুয়ার হিসেবে শনাক্ত হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার পর একটি জলাশয়ে পানি পান করছে বিশালাকৃতির এই বন্য প্রাণী। ভিডিওটি ধারণ করেছে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ড ক্যাট রিসার্চ অ্যান্ড কনজারভেশন সেন্টারের স্থাপন করা রিমোট ক্যামেরা।

গবেষকদের মতে, জাগুয়ারটি প্রথম ২০২৫ সালের নভেম্বরে সীমান্ত পেরিয়ে মেক্সিকো থেকে অ্যারিজোনায় আসে। পরে চলতি বছরের মার্চে সেটিকে ভিডিওতে ধারণ করা সম্ভব হয়।

বিশেষজ্ঞরা বলছেন, একসময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জাগুয়ারের বিচরণ ছিল স্বাভাবিক ঘটনা। তবে শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে কয়েক দশকে তাদের সংখ্যা মারাত্মকভাবে কমে যায়। বর্তমানে যুক্তরাষ্ট্রে জাগুয়ারের উপস্থিতি খুবই বিরল।

ওয়াইল্ড ক্যাট সেন্টারের পরিচালক সুসান মালুসা বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, কিছু জাগুয়ার আবারও সীমান্ত অতিক্রম করে এই অঞ্চলে ফিরে আসছে।

গবেষণা দলের সদস্যরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী পাহাড়ি বনাঞ্চলে প্রায় ১২০টি ক্যামেরা বসিয়ে বন্য প্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করছেন। শুধু ক্যামেরাই নয়, প্রাণীদের ডিএনএ শনাক্তে পানি, মাটি ও মল নমুনাও সংগ্রহ করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নির্মিত উঁচু প্রাচীর জাগুয়ারের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে। তাদের মতে, এতে ছোট হয়ে আসতে পারে প্রাণীগুলোর বিচরণ এলাকা এবং বাড়তে পারে বিলুপ্তির ঝুঁকি।

গবেষকদের ভাষায়, ‘সিনকো’ দেখতে সুস্থ, শক্তিশালী এবং স্বাভাবিক আচরণ করছে। এই বিরল উপস্থিতি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে জাগুয়ার সংরক্ষণ কার্যক্রমে নতুন আশার সঞ্চার করেছে।
  বিষয়:   অ্যারিজোন  জাগুয়ার  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: