লিকেজ বিদ্যুতের তার কেড়ে নিল খামারির প্রাণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মো. হেকিম আলী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের

2026-05-22T12:37:21+00:00
2026-05-22T12:37:21+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
লিকেজ বিদ্যুতের তার কেড়ে নিল খামারির প্রাণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:৩৭ পিএম 
প্রতীকী ছবি
ঢাকার ধামরাইয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মো. হেকিম আলী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

হেকিম আলী ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকার বাসিন্দা।


নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বাড়ির পাশে মুরগির খামারে কাজ করতে যান তিনি। ওই সময় লিকেজ থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সেখানেই মৃত্যু হয় তার। রাত হলেও বাড়ি না ফেরায় স্বজনরা খামারে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘এই বিষয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি।’

/মহু

  বিষয়:   বিদ্যুত  খামারি  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: