কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০২৬-২০২৮ মেয়াদে কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত

2026-05-22T12:51:25+00:00
2026-05-22T12:51:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:৫১ পিএম 
ছবি : সংগৃহীত
২০২৬-২০২৮ মেয়াদে কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। 

সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম।

কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে ৮টি সদস্যপদ সর্বোচ্চ অবদানকারী রাষ্ট্রগুলোর জন্য নির্ধারিত এবং বাকি ৮টি সদস্যপদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকে নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয়। কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, প্রশাসন ও জনবলসংক্রান্ত বিষয় তদারকি করে থাকে।


পাশাপাশি কমিটি বোর্ড অব গভর্নরসের জন্য বিভিন্ন নীতিগত সুপারিশ প্রণয়ন করে। এছাড়া কমিটি কমনওয়েলথের নতুন ও স্বীকৃত সংস্থাগুলোর (এওএস) সদস্যপদ যাচাই-বাছাইয়ের কাজও সম্পন্ন করে।

সময়ের আলো/আআ



  বিষয়:   কমনওয়েলথ  কার্যনির্বাহী  কমিটি  নির্বাচিত  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: