ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

লালমনিরহাট সংবাদদাতা

সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায়

2026-05-22T16:30:38+00:00
2026-05-22T16:30:38+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি
লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:৩০ পিএম 
সংগৃহীত ছবি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীন কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। 

বিজিবি সূত্রে জানা যায়, ওই রাতে মেইন পিলার ৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় তারা দেখতে পান, ভারতের দিক থেকে কাঁটাতারের বেড়া কেটে একদল চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

Advertisement
পরিস্থিতি বুঝে বিজিবি সদস্যরা দ্রুত তাদের সতর্ক করেন এবং বাংলাদেশ সীমান্তে প্রবেশ না করতে নির্দেশ দেন। তবে চোরাকারবারিরা সেই নির্দেশ অমান্য করে উল্টো বিজিবি সদস্যদের দিকে এগিয়ে আসতে থাকে।

নিজেদের নিরাপত্তা, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চোরাকারবারিদের সতর্ক করার উদ্দেশ্যে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে চোরাকারবারিরা দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, ভারতীয় সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া কেটে চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহল দল তাদের সতর্ক করে। তারা নির্দেশ অমান্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

আরবিএন 

  বিষয়:   লালমনিরহাট  পাটগ্রাম সীমান্ত  বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: