ভারতের মহারাষ্ট্রে বাঘের আক্রমণে ৪ নারীর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় বাঘের হামলায় চার নারী নিহত হয়েছেন। কেন্দু পাতা সংগ্রহ করতে গিয়ে তারা এই বন্যপ্রাণীর আক্রমণের শিকার

2026-05-22T16:57:18+00:00
2026-05-22T17:35:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারতের মহারাষ্ট্রে বাঘের আক্রমণে ৪ নারীর মর্মান্তিক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৫:৩৫ পিএম
মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় বাঘের হামলায় চার নারী নিহত। প্রতীকী ছবি
ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় বাঘের হামলায় চার নারী নিহত হয়েছেন। কেন্দু পাতা সংগ্রহ করতে গিয়ে তারা এই বন্যপ্রাণীর আক্রমণের শিকার হন বলে একজন বন কর্মকর্তা জানিয়েছেন।  

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার (২২ মে) জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সিন্ডেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি গ্রামের কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীদের একটি দল বনাঞ্চলে কেন্দু পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন। এই পাতাগুলো মূলত বিড়ি তৈরির প্রাকৃতিক মোড়ক হিসেবে ব্যবহৃত হয়। তারা যখন পাতা সংগ্রহে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই একটি বাঘ তাদের ওপর হামলা চালায় এবং চারজনকেই মেরে ফেলে।


নিহত নারীরা হলেন কাভাদাবাই মোহুরলে (৪৫), অনিতাবাই মোহুরলে (৪০), সুনিতা মোহুরলে (৩৮) এবং সংগীতা চৌধুরী (৫০)। তারা সবাই গুঞ্জেওয়াহি গ্রামের বাসিন্দা। তবে বাঘটি এই চার নারীকে একই স্থানে ও একই সময়ে নাকি ভিন্ন ভিন্ন স্থানে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চন্দ্রপুর সার্কেলের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) আর এম রামানুজন জানান, খবর পাওয়ার পরপরই বন কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক সুরতহাল শেষ হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।



/ইউএমএইচ 


  বিষয়:   ভারত  মহারাষ্ট্র  বাঘ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: