নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের

2026-05-22T17:22:53+00:00
2026-05-22T18:23:51+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:২২ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৬:২৩ পিএম
ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারী সহ এনসিপির নেতৃবৃন্দ। ছবি : সংগ্রহীত
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারিতে এনসিপির স্থানীয় কর্মীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এতে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি তিনি। 

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। কথা বলার একপর্যায়ে ছাত্রদল নেতার পেছন থেকে কয়েকজন যুবক নাসীরুদ্দীন পাটোয়ারীকে লক্ষ্য করে আকস্মিক ডিম নিক্ষেপ শুরু করে। এ নিয়ে মুহূর্তের মধ্যে উভয় পক্ষের সমর্থকদের মাঝে হাতাহাতি ও মারামারি বেধে যায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। ঘটনার পর এনসিপির নেতা-কর্মীরা শহরের বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহ সফরে এলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার অনুরোধ জানাতে যাই। ওই সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার ওপর ডিম নিক্ষেপ করে। এই মারামারি বা ডিম নিক্ষেপের ঘটনার সঙ্গে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই।


অন্যদিকে, হামলার শিকার নাসীরুদ্দীন পাটোয়ারী তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, আইনমন্ত্রী এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন আমাদের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। তারা পরিকল্পিতভাবে ডিম নিক্ষেপ ও মারধর করেছে, এতে আমাদের ৩-৪ জন কর্মী আহত হয়েছেন। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই এবং একই সঙ্গে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। খোদ আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতি হয়, তবে তার মন্ত্রী পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ঘটনার পর পরই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী থানায় এসেছিলেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নাসীরুদ্দীন পাটোয়ারী  ডিম নিক্ষেপ  আইনমন্ত্রীর  পদত্যাগ দাবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: