আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের নিরঙ্কুশ জয়

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা জয়লাভ করেছেন।বৃহস্পতিবার (২১ মে)

2026-05-22T18:10:03+00:00
2026-05-22T18:10:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের নিরঙ্কুশ জয়
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:১০ পিএম 
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা জয়লাভ করেছেন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গভীর রাতে প্রধান নির্বাচন কর্মকর্তা রৌশন আরা বেগম ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া একটি সহ-সভাপতি পদ ও ১১টি সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২ হাজার ১৬০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

সাধারণ আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশ নেননি। অন্যদিকে জামায়াতপন্থি ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ নির্বাচন বর্জন করে।

এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে এবং যথাযথ নিয়ম মেনে অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির সমর্থক আইনজীবীরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সেলিমা খানম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক সরোয়ার হোসাইন লাভলু এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক লোকমান শাহ।

সম্পাদকীয় ১০টি পদের মধ্যে ৯টিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিলুফার ইয়াসমিন লাভলী ১ হাজার ৭৬৩ ভোট পেয়ে বিজয়ী হন।

/এসএকে


  বিষয়:   আইনজীবী  সমিতি  নির্বাচন  বিএনপি  জয় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: