পাচারের সময় ৫০০ বস্তা সিমেন্টসহ আটক ৮

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও একটি ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।কোস্ট গার্ডের মিডিয়া

2026-05-22T18:23:48+00:00
2026-05-22T18:24:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাচারের সময় ৫০০ বস্তা সিমেন্টসহ আটক ৮
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:২৩ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৬:২৪ পিএম
ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি : সংগৃহীত
মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও একটি ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, গত ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৮ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত সিমেন্ট, ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসএকে


  বিষয়:   মায়ানমার  পাচার  আটক  টেকনাফ  বাংলাদেশ  কোস্ট  গার্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: