বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য রক্ষায় চিত্রপ্রদর্শনী ও পদযাত্রা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে ‘Walk for Biodiversity’ শীর্ষক পদযাত্রা এবং ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শিরোনামে একটি উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

2026-05-22T20:37:36+00:00
2026-05-22T20:37:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য রক্ষায় চিত্রপ্রদর্শনী ও পদযাত্রা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৩৭ পিএম 
বেঙ্গল পিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে ‘Walk for Biodiversity’ শীর্ষক পদযাত্রা এবং ‘বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য’ শিরোনামে একটি উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব চৌধুরী চত্বরে বেঙ্গল পিস ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়। সহ-আয়োজক হিসেবে ছিল পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’। এ আয়োজনের মধ্য দিয়ে বেঙ্গল পিস ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় রমনা পার্ক থেকে পদযাত্রা শুরু হয়, যা মিরপুর বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে সংগঠনের সদস্য, পরিবেশকর্মী ও সাধারণ নাগরিকরা অংশ নেন।

পরে বিকেল ৪টা থেকে টিএসসিতে চারজন বন্যপ্রাণী আলোকচিত্রীর তোলা ১০০টি ছবি নিয়ে উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল বলেন, বৈশ্বিক উষ্ণতার অন্যতম কারণ হলো জীববৈচিত্র্যের সংকট। নির্বিচারে গাছ কাটা, বন্যপ্রাণী শিকার এবং পরিবেশ ধ্বংস আমাদের ভবিষ্যতের জন্য বড় হুমকি তৈরি করছে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ মানুষকে জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতন ও অনুপ্রাণিত করবে।

বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি বলেন, এই আয়োজনের উদ্দেশ্য পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। অসচেতন ও অবিবেচক আচরণের কারণে দেশের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। তাই প্রকৃতি সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্ববোধ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

/এসএকে


  বিষয়:   বাংলাদেশ  জীববৈচিত্র্য  রক্ষা  চিত্রপ্রদর্শনী  পদযাত্রা 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: