বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২২

2026-05-22T21:22:23+00:00
2026-05-22T21:44:32+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি : স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:২২ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৯:৪৪ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২২ মে) বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ জানান।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া। আর যদিও আমি রাজনীতিবিমুখ ছিলাম, কিন্তু রাজনীতিতে এসেছি বেগম খালেদা জিয়াকে দেখেই।


তিনি বলেন, ‘বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমাকে উদ্বুদ্ধ করেছে রাজনীতিতে আসতে।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়া স্বল্পভাষী ছিলেন, কারও ব্যাপারে বিরূপ মন্তব্য করেননি কখনও। তিনি যে সাধারণ মানুষের নেতা ছিলেন, এটা তার মৃত্যুর পর যখন দেশের আপামর মানুষ তার চলে যাওয়ায় ব্যথিত হয়েছে তখন আরও বেশি বুঝতে পেরেছি।’ 

/কেএইচও
  বিষয়:   বেগম জিয়া  রাজনীতি  স্পিকার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: