লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক সমন্বিত হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, এসব হামলায় ইসরায়েলি সেনা সমাবেশ, একটি সামরিক ট্যাংক এবং নতুন করে গড়ে তোলা একটি কমান্ড সেন্টার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
হিজবুল্লাহ জানায়, ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ বাহিনীর সদস্যরা ‘আবাবিল’ ড্রোন ব্যবহার করে মিসবেইভ এএম এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের একটি দল ও একটি যোগাযোগযানে হামলা চালায়।
আরও পড়ুন
সংগঠনটি আরও দাবি করে, মারকাভা এলাকায় অবস্থান করা একটি ইসরায়েলি মারকাভা ট্যাংকেও একই ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ট্যাংকটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে উল্লেখ করা হয়।
অন্য এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, বায়েদা এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সদ্য স্থাপিত একটি ইসরায়েলি কমান্ড সেন্টারেও রকেট হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত এলাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
এএডি/