কয়লার আগুনে পুড়ছে দিন-রাত

মোস্তফা কামাল, নড়াইল

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা তথা কুরবানি ঈদকে সামনে রেখে নড়াইলের ঐতিহ্যবাহী শিঙ্গেশোলপুর কামারপাড়াগুলোতে ব্যস্ততা এখন তুঙ্গে। দিন-রাত চলছে লোহা পেটানোর কাজ।

2026-05-23T02:34:35+00:00
2026-05-23T02:34:35+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কয়লার আগুনে পুড়ছে দিন-রাত
নড়াইলের শিঙ্গেশোলপুর কামারপাড়া
মোস্তফা কামাল, নড়াইল
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:৩৪ এএম 
নড়াইলের শিঙ্গেশোলপুর কামারপাড়া। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল আজহা তথা কুরবানি ঈদকে সামনে রেখে নড়াইলের ঐতিহ্যবাহী শিঙ্গেশোলপুর কামারপাড়াগুলোতে ব্যস্ততা এখন তুঙ্গে। দিন-রাত চলছে লোহা পেটানোর কাজ। কয়লার গনগনে আগুনে পুড়ছে লোহা, আর হাতুড়ির সজোর আঘাতে তৈরি হচ্ছে দা, বঁটি, ছুরি আর চাপাতি। দম ফেলার ফুসরত নেই এ শিল্পের কারিগরদের। নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত এক করে কাজ করছেন স্থানীয় কামারশিল্পীরা।

কুরবানির পশু জবাই এবং মাংস কাটার প্রধান হাতিয়ার তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি থাকায় সময়মতো ক্রেতাসাধারণের হাতে তাদের পছন্দের দা, বঁটি, ছুরি ও চাপাতি পৌঁছে দিতেই এই নিরলস প্রচেষ্টা। শুধু নতুন সরঞ্জাম তৈরিই নয়, পুরোনোগুলোতে শান দেওয়ার জন্যও অনেকে ভিড় করছেন কামার শালাগুলোতে।

শিঙ্গেশোলপুর কামারপাড়ায় দা-ছুরি কিনতে আসা মো. মামুন হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘আমি এখানে কুরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য দা, চাপাতিসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসেছি। এখানকার জিনিসপত্র বেশ টেকসই ও ভালো মানের হয়, এগুলো ব্যবহার করে কাজ করে আরাম পাওয়া যায়।’
আরও পড়ুন

তবে এবারের বাজারের চিত্র কিছুটা ভিন্ন। জ্বালানি কয়লা, ইস্পাত আর কাঁচা লোহার চড়া দামের কারণে এবার তৈরি পণ্যের দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা। কামারশিল্পী সন্তোষ কর্মকার বলেন, ‘লোহা আর কয়লার দাম যেভাবে বেড়েছে, তাতে আমাদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। তারপরও বছরের এই একটা সময়ে ভালো বিক্রির আশায় আমরা ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছি। বছরের বাকি মাসগুলোতে কাজ থাকে না, অলস বসে থাকতে হয় আমাদের। আমরা কুরবানি ঈদের দিকে মুখিয়ে থাকি, এই এক মাস আমাদের ব্যস্ততা বহুগুণ বেড়ে যায়। দম ফেলার ফুরসত পাই না। আশা করছি, শেষ মুহূর্তে কাক্সিক্ষত লাভ করতে পারব।

এদিকে কামার শিল্পের এই তীব্র ব্যস্ততাকে গ্রামীণ অর্থনীতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তবে নানা সংকটে থাকা এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিখ্যাত জারিশিল্পী রওশন বয়াতি বলেন, ‘এই কামার শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতি আর কুরবানি ঈদের একটা বড় ঐতিহ্য। কিন্তু লোহা ও কয়লার লাগামহীন দামের কারণে কারিগররা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন। এই দেশীয় ঐতিহ্য ও শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সুবিধা, সহজ শর্তে ঋণ এবং নজরদারি অত্যন্ত প্রয়োজন।’

সব মিলিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও নড়াইলের শিঙ্গেশোলপুর কামার পাড়ার টুংটাং শব্দ আর আগুনের স্ফুলিঙ্গ জানান দিচ্ছে কুরবানির ঈদের আগমনী বার্তা।

এএডি/
  বিষয়:   নড়াইল  শিঙ্গেশোলপুর  কামারপাড়া  কয়লা  আগুন  দিন  রাত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: