শাকিবের বিপরীতে আলোচনায় মিথিলা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন ঈদের সিনেমা ‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার প্রকাশ পেয়েছে। সম্প্রতি প্রকাশিত টিজারটিতে শাকিব খানের পাশাপাশি আলোচনায়

2026-05-23T03:08:07+00:00
2026-05-23T03:08:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
শাকিবের বিপরীতে আলোচনায় মিথিলা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:০৮ এএম 
মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। ছবি : সংগৃহীত
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন ঈদের সিনেমা ‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার প্রকাশ পেয়েছে। সম্প্রতি প্রকাশিত টিজারটিতে শাকিব খানের পাশাপাশি আলোচনায় উঠে এসেছেন নবাগত অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির টিজার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন শাকিব খান। রহস্যময় একটি বার্তায় তিনি লেখেন, আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও তত গভীর হয়, পাশাপাশি ভালোবাসার ইঙ্গিতপূর্ণ আরও একটি বার্তাও দেন।

প্রকাশিত টিজারে মিথিলার রহস্যঘেরা উপস্থিতি, নীরব অভিব্যক্তি এবং শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্য দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।অনেকেই ‘টিজারের সবচেয়ে আকর্ষণীয় অংশ’ বলে মন্তব্য করছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার স্ক্রিন প্রেজেন্স ও লুকের প্রশংসা করে বলছেন, সিনেমাটিতে তার চরিত্রই হতে পারে বড় চমক।
আরও পড়ুন

মিথিলা মূলত আলোচনায় আসেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হওয়ার মাধ্যমে। পরে আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সাড়া ফেলেছিলেন। এবার শাকিব খানের রকস্টার-এর টিজারে উত্তাপ ছড়িয়েছেন তিনি।

‘রকস্টার’ মিথিলার জন্য এটি মূলধারার ঢালিউড সিনেমায় প্রথম কাজ। এর আগে তিনি বলিউডের রোহিঙ্গা সংকটভিত্তিক একটি সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয় করেন। সেই অভিজ্ঞতার পর এবার দেশের বড়পর্দায় তার অভিষেক ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর ও সুনিধি নায়েক। সংগীতশিল্পী সুনিধিকে এই প্রথম একজন অভিনেত্রী হিসেবে পর্দায় হাজির করা হচ্ছে। ট্রেইলার ও গানে তিন নায়িকার সঙ্গে নায়কের রসায়ন দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল সৃষ্টি করেছে। এক রকস্টারের উত্থান-পতনের গল্পই সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে। তিন নায়িকার উপস্থিতিতে এই রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকমহলে। 

আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এই সিনেমাটি। 

এএডি/

  বিষয়:   শাকিব  বিপরীত  আলোচনা  মিথিলা  আনন্দ  সময় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: