চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৮২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৮২ জন নিহত হয়েছেন এবং এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম

2026-05-23T10:43:56+00:00
2026-05-23T12:56:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৮২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৪৩ এএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ১২:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৮২ জন নিহত হয়েছেন এবং এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, লিউশেনইউ কয়লাখনিতে ঘটে যাওয়া গ্যাস বিস্ফোরণের ঘটনাস্থল থেকে জানতে পেরেছেন যে, দুর্ঘটনায় ৮২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে শানশি প্রদেশের ওই কয়লাখনিতে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় সেখানে ২৪৭ জন শ্রমিক দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনও চলছে। ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা এবং জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দেন। তিনি দুর্ঘটনার কারণ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।


রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়লাখনির দায়িত্বে থাকা কর্মকর্তাদের আটক করা হয়েছে। তবে গ্যাস বিস্ফোরণের কারণ এখনও প্রকাশ করা হয়নি।

২০০০ সালের শুরুর দিকে চীনের কয়লাখনিগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটত। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর হয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   চীন  কয়লা  খনি  গ্যাস বিস্ফোরণ  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: