সময়ের আলোতে সংবাদ প্রকাশ, সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকিতে অর্থের বিনিময়ে সরকারি সেবা প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ ওঠা সেই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) বিরুদ্ধে অবশেষে তদন্ত

2026-05-23T12:12:06+00:00
2026-05-23T13:24:03+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
সময়ের আলোতে সংবাদ প্রকাশ, সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:১২ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ১:২৪ পিএম
কমিউনিটি হেলথ কেয়ার ও সিএইচসিপি। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর দুমকিতে অর্থের বিনিময়ে সরকারি সেবা প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ ওঠা সেই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) বিরুদ্ধে অবশেষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কাজী ফাবিয়া জাহানের বিরুদ্ধে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দৈনিক ‘সময়ের আলো’ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর এই পদক্ষেপ নেওয়া হলো।


এরই প্রেক্ষিতে দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন গত বৃহস্পতিবার (২১ মে) সিএইচসিপির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জি এম এনামুল হককে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন বলেন, সিএইচসিপি কাজী ফাবিয়া জাহানের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর গত বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সময়ের আলো  সংবাদ প্রকাশ  সিএইচসিপি  তদন্ত কমিটি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: