নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন

2026-05-23T13:53:57+00:00
2026-05-23T13:57:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:৫৩ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ১:৫৭ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।

আজিজুল হকের ফেসবুক স্ট্যাটাস।

আজিজুল হকের ফেসবুক স্ট্যাটাস।


নোটিশে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর উল্লেখিত বক্তব্য দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন বলে এতে উল্লেখ করা হয়।


এ ছাড়া, নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না— এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

/মহু




  বিষয়:   নাসীরুদ্দীন পাটওয়ারী  লিগ্যাল  নোটিশ  আদালত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: