প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল বইমেলার স্টল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান ও বইমেলার প্রস্তুতির মধ্যেই ঝড়

2026-05-23T16:28:32+00:00
2026-05-23T16:28:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল বইমেলার স্টল
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:২৮ পিএম 
ঝড়ে ভেঙে গেল বইমেলার স্টল। ছবি : সময়ের আলো
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান ও বইমেলার প্রস্তুতির মধ্যেই ঝড় ও বৈরী আবহাওয়ায় ভেঙে গেছে কয়েকটি স্টল। এ ঘটনায় আয়োজক ও প্রকাশকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। পরে দমকা হাওয়া ও ঝড় শুরু হলে মেলার মাঠে নির্মাণাধীন ও অস্থায়ীভাবে প্রস্তুত করা কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়। কিছু স্টলের টিন ও ত্রিপল উড়ে যায়, পাশাপাশি বাঁশের তৈরি কাঠামোও ভেঙে পড়ে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল সফরকে কেন্দ্র করে জাতীয় কবির স্মৃতিবিজড়িত এলাকায় বিশেষ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে খাল পুনঃখনন কাজের উদ্বোধনেরও প্রস্তুতি চলছিল। উদ্বোধনের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে থাকলেও আকস্মিক ঝড়ে মেলার পরিবেশে বিঘ্ন ঘটে।

মেলার কয়েকজন স্টল মালিক জানান, অনেক কষ্ট ও ব্যয়ে স্টল প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ঝড়ে মুহূর্তেই বড় ধরনের ক্ষতি হয়েছে। এখন দ্রুত সংস্কার কাজ চালিয়ে উদ্বোধনের আগেই সবকিছু প্রস্তুত করার চেষ্টা চলছে।

আয়োজকরা জানান, ক্ষতিগ্রস্ত স্টলগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই অনুষ্ঠান ও বইমেলার কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তারা।

আরবিএন 








  বিষয়:   প্রধানমন্ত্রী  বইমেলার স্টল  ময়মনসিংহ  ত্রিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: