স্কুল ফিডিং কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ বেকারি মালিকদের

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সরকারের স্কুল ফিডিং কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে দিনাজপুর জেলা বেকারি মালিক

2026-05-23T16:52:19+00:00
2026-05-23T16:52:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্কুল ফিডিং কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ বেকারি মালিকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:৫২ পিএম 
স্কুল ফিডিং কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে। ছবি : সংগৃহীত
সরকারের স্কুল ফিডিং কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতি। 

শনিবার (২৩ মে) বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন সংগঠনের সভাপতি সাইফুল্লাহ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতির আওতায় বর্তমানে ৭৫টি বেকারি রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তারা পঞ্চগড়, গাইবান্ধা, ঢাকা, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, গাজীপুর ও টঙ্গীসহ দেশের বিভিন্ন জেলায় স্কুল ফিডিং কর্মসূচির জন্য বনরুটি সরবরাহ করছে।

তিনি দাবি করেন, বর্তমানে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যেই এসব খাদ্যপণ্য নির্ধারিত জেলায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তবে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে বনরুটি পৌঁছাতে ৪ থেকে ৫ দিন সময় লাগে। এছাড়া বনরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হচ্ছে বলেও অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

সাইফুল্লাহ বলেন, দিনাজপুরের বেকারিগুলো বিএসটিআই ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ও পরীক্ষার মাধ্যমে খাদ্যপণ্য উৎপাদন করে থাকে। এছাড়া সরকারি দুটি প্রতিষ্ঠানের পরীক্ষার পরই এসব বনরুটি বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

তিনি আরও বলেন, সরকার অনুমোদিত প্রতিষ্ঠান ও দোকান থেকে কাঁচামাল সংগ্রহ করা হয় এবং মানসম্মত খাদ্য উৎপাদনের কারণেই সরকার দিনাজপুরের বেকারিগুলোকে স্কুল ফিডিং কার্যক্রমে যুক্ত করেছে।

/এসএকে


  বিষয়:   স্কুল  ফিডিং  কার্যক্রম  অপপ্রচার  অভিযোগ  বেকারি  মালিকদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: