শিশু রামিসা হত্যায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে সারাদেশে নারী

2026-05-23T17:03:04+00:00
2026-05-23T17:03:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিশু রামিসা হত্যায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:০৩ পিএম 
সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে। ছবি : সময়ের আলো
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ডের দাবি জানান বক্তারা।

শনিবার (২৩ মে) দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ‘সম্মিলিত যুব নেটওয়ার্ক’ নামের একটি সংগঠন।

মানবন্ধনে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

/এসএকে


  বিষয়:   শিশু  রামিসা  হত্যা  অপরাধী  দৃষ্টান্তমূলক  শাস্তি  দাবি  মানববন্ধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: