ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ

2026-05-23T17:25:58+00:00
2026-05-23T22:10:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:২৫ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ১০:১০ পিএম
অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে। তবে সরকার প্রয়োজনে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। দায়িত্ব পালনকালে তিনি পূর্ণ পদমর্যাদা ও বেতন-ভাতাসহ কমিশনের সদস্য হিসেবে বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

ড. আব্দুল্লাহ আল মামুন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক। তিনি একই বিভাগের সাবেক চেয়ারম্যান। এছাড়া জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়া-এর মহাসচিব, ডেমোক্রেসি ওয়াচ বাংলাদেশের চেয়ারম্যান এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি ২০০৪ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্স থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া ২০১৮ সালে গবেষণা পদ্ধতির ওপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট অর্জন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ড. মামুনের গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে জাপানি স্টাডিজ, উন্নয়ন পরিকল্পনা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা, উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা, সুশাসন ও উন্নয়ন কার্যকারিতা, এবং উন্নয়ন সমাজবিজ্ঞান। তিনি যুক্তরাজ্য, জাপান ও থাইল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা অর্জন করেছেন।

এছাড়া বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, আন্তর্জাতিক সংস্থা, বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউনিসেফ, জাইকা এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করেছেন। তার প্রকাশিত বই, গবেষণা প্রবন্ধ ও অধ্যায়ের সংখ্যা শতাধিকের বেশি, যা দেশি-বিদেশি জার্নাল ও প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।

আরবিএন 


  বিষয়:   ইউজিসি  ঢাবি  অধ্যাপক  ড.আব্দুল্লাহ আল মামুন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: