শিশু রামিসা হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় শিশু রামিসা হত্যার দ্রুত বিচার এবং নলডাঙ্গার সাংবাদিক রানা আহম্মেদসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ

2026-05-23T18:04:46+00:00
2026-05-23T18:04:46+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিশু রামিসা হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:০৪ পিএম 
ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়ায় শিশু রামিসা হত্যার দ্রুত বিচার এবং নলডাঙ্গার সাংবাদিক রানা আহম্মেদসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করে সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরাম। এতে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী। এতে বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা শিশু রামিসা হত্যার আসামি সোহেল রানার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।

/ এসএকে
  বিষয়:   শিশু  রামিসা  হত্যা  বিচার  সাংবাদিক  নির্যাতন  প্রতিবাদ  মানববন্ধন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: