কুরবানির ঈদের ছুটি কমিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কুরবানির ঈদ উপলক্ষে দু’দিনের পরিবর্তে এক দিনের ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর আগে তৃণমূল সরকারের সময়ে বকরি ইদ

2026-05-23T18:21:19+00:00
2026-05-23T18:21:19+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কুরবানির ঈদের ছুটি কমিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:২১ পিএম 
সংগৃহীত ছবি
কুরবানির ঈদ উপলক্ষে দু’দিনের পরিবর্তে এক দিনের ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর আগে তৃণমূল সরকারের সময়ে বকরি ইদ উপলক্ষে দুই দিনের ছুটি দেওয়া হলেও এবার তা সংশোধন করে এক দিনে নামিয়ে আনা হয়েছে। শনিবার (২৩ মে) নবান্ন থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) কুরবানির ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এখন জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) বকরি ইদ পালন করা হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে। কুরবানির ইদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে। ওই দু’দিন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সাধারণ কাজের দিন হিসাবেই গণ্য হবে।

এ সংক্রান্ত নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের পক্ষে জারি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এ রাজ্যে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। তৃণমূল জিতেছে ৮০টি কেন্দ্রে। পশ্চিমবঙ্গে এই প্রথম সরকার গঠন করেছে বিজেপি।

আরবিএন 


  বিষয়:   পশ্চিমবঙ্গ রাজ্য সরকার  কুরবানি  ঈদ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: