মার্কিন হামলার আশঙ্কায় পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিম ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা। শনিবার (২৩ মে) সংস্থাটি এ ঘোষণা দেয়। ইরানের

2026-05-23T18:34:06+00:00
2026-05-23T18:34:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন হামলার আশঙ্কায় পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
পশ্চিম ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা। শনিবার (২৩ মে) সংস্থাটি এ ঘোষণা দেয়। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়ার পর এ বন্ধের ঘোষণা দেয়া হয়।

একই সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তেহরানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে সকল বেসামরিক ফ্লাইটের অনুমতি স্থগিত করা হয়েছে।
 
তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দরের পাশাপাশি ইসফাহান ও ইয়াজদের বিমানবন্দরসহ সারাদেশে মাত্র আটটি বিমানবন্দর চালু রয়েছে। সেই বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনের আলোতে সীমাবদ্ধ করা হয়েছে। 

বিমান সংস্থাগুলোকে প্রতিটি ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল সংস্থা থেকে নতুন করে অনুমোদন নিতে হচ্ছে।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরও সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার মধ্যেই এই পদক্ষেপগুলো নেয়া হলো। 
 
শুক্রবার (২২ মে) অ্যাক্সিওস এবং সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর কথা বিবেচনা করছে। অন্যদিকে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে থাকার জন্য তার সাপ্তাহিক কর্মসূচি পরিবর্তন করেছেন, যা পুনরায় সংঘাতে জড়িয়ে পড়ার জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

আরবিএন 


  বিষয়:   মার্কিন হামলা  পশ্চিমাঞ্চল  আকাশসীমা  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: