পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের মাধুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ এক নারীকে আটক করে বিএসএফ। পতাকা বৈঠক শেষে বিজিবির কাছে ফেরত

2026-05-23T18:43:51+00:00
2026-05-23T18:43:51+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড় সীমান্তে শিশুসহ নারীকে ফেরত দিল বিএসএফ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৪৩ পিএম 
নারী ও শিশুটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের মাধুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ এক নারীকে আটক করে বিএসএফ। পতাকা বৈঠক শেষে বিজিবির কাছে ফেরত দেওয়া হয় তাদের।

শুক্রবার (২২ মে) রাতে বিজিবির ১৮ ব্যাটালিয়নের কাছে তাদের হস্তান্তর করা হয়। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছেন।

Advertisement
আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বৃষ্টি খাতুন (২৫) এবং তার তিন বছর বয়সি মেয়ে আয়েশা খাতুন।

পুলিশ ও সীমান্ত সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে ওই নারী ও তার শিশু সন্তান ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া এলাকা থেকে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। 


অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করে বিজিবি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বৃষ্টি খাতুন এর আগেও ভারতে অবস্থান করেছিলেন। সেখানে মাইদুল শেখ নামে তার স্বামী থাকেন। মূলত স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যেই তিনি পুনরায় সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন।

তিনি আরও জানান, বিজিবির দায়ের করা মামলায় শনিবার (২৩ মে) দুপুরে তাদের আদালতে তোলার প্রক্রিয়া চলছে।

/মহু
  বিষয়:   পঞ্চগড়  রংপুর  সীমান্ত  বিএসএফ  বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: