শিশু রামিসার কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্য

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু রামিসার কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা।শনিবার (২৩

2026-05-23T19:19:29+00:00
2026-05-23T19:19:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিশু রামিসার কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্য
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:১৯ পিএম 
সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও ফাহিমা নাসরিন মুন্নি কবর জিয়ারত করেছেন। ছবি : সময়ের আলো
ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু রামিসার কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা।

শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদি মোল্লাবাড়ি কবরস্থানে গিয়ে তারা কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিয়ারতে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু।

এসময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।’ তিনি এ ঘটনা নিয়ে কোনও ধরনের রাজনৈতিক অপব্যবহার না করার আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু বলেন, ‘সরকার এ বিষয়ে আন্তরিক থাকলেও কেউ যেন এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’


সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি বলেন, ‘দেশে শিশু নির্যাতনকারীদের কোনও স্থান নেই।’ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

জেলা পরিষদ প্রশাসক এ কে এম এরাদাদ মানু বলেন, ‘শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুততম সময়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।’

জিয়ারত শেষে তারা নিহত শিশুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবাব সদস্য মোশারফ হোসেন কুস্তি, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/মহু


  বিষয়:   রামিসা  শিশু  কবর  জিয়ারত  সংসদ  সদস্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: