কাজ না করেই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে : মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়

2026-05-23T20:14:16+00:00
2026-05-23T20:14:16+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
কাজ না করেই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে : মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:১৪ পিএম 
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত
পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগের কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, এ কারণে গত দুই বছর ধরে জেলার সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে এসব প্রকল্প পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া হবে।


তিনি জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর ও সংস্থার দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

/কেএইচও
  বিষয়:   মীর শাহে আলম  প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: