ঈদের ছুটিতে লাইট-ফ্যান বন্ধ নিয়ে সচিবালয়ের নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং বিদ্যুৎ অপচয় রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।শনিবার (২৩

2026-05-24T04:11:19+00:00
2026-05-24T04:20:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদের ছুটিতে লাইট-ফ্যান বন্ধ নিয়ে সচিবালয়ের নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:১১ এএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৪:২০ এএম
বাংলাদেশ সচিবালয়। ছবি : সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং বিদ্যুৎ অপচয় রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

শনিবার (২৩ মে) গণপূর্ত ই/এম (ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) উপ-বিভাগ-৭ এর উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় থেকে এক জরুরি নোটিশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

সরকারি চিঠির বিবরণ অনুযায়ী, ঈদ-উল-আজহার সরকারি ছুটিতে যাওয়ার আগে সচিবালয়ের প্রতিটি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কক্ষের বৈদ্যুতিক সরঞ্জামাদি সম্পূর্ণ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে লাইট, ফ্যান, এসি এবং কম্পিউটারসহ সব বিদ্যুৎচালিত যন্ত্রপাতির প্রধান সুইচ বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

গণপূর্ত ই/এম উপবিভাগ-৭-এর উপবিভাগীয় প্রকৌশলী কবির মোড়ল স্বাক্ষরিত এই আদেশটি ইতোমধ্যেই প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে অবগতি ও বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঈদের ছুটি  সচিবালয়  নির্দেশনা জারি  বিদ্যুৎ অপচয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: