দুপুর ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়-বৃষ্টির আশঙ্কা- দুই ধরনের আবহাওয়ার প্রভাবে অস্থির পরিস্থিতি বিরাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার

2026-05-24T10:12:20+00:00
2026-05-24T10:12:20+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
দুপুর ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:১২ এএম 
সংগৃহীত ছবি
একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়-বৃষ্টির আশঙ্কা- দুই ধরনের আবহাওয়ার প্রভাবে অস্থির পরিস্থিতি বিরাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার (২৪ মে) দুপুর ১টার মধ্যে দেশের কয়েকটি এলাকায় দমকা হাওয়াসহ বজ্রঝড় আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিসের সর্বশেষ নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বজ্রপাত ও বৃষ্টিও হতে পারে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন

আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের আবহাওয়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

এ ছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বেশ কয়েকটি এলাকায় তাপপ্রবাহ কমার কোনো ইঙ্গিত নেই। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দিনেও অব্যাহত থাকতে পারে।

এএডি/
  বিষয়:   দুপুর  ঢাকা  ঝড়  আশঙ্কা  বৃষ্টি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: