আড়াই ঘণ্টা বিলম্বে ছাড়বে বুড়িমারী এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে রেলস্টেশনগুলোতে। এমন সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় পেরিয়েও ছাড়তে

2026-05-24T10:39:09+00:00
2026-05-24T10:39:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদযাত্রায় ভোগান্তি
আড়াই ঘণ্টা বিলম্বে ছাড়বে বুড়িমারী এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:৩৯ এএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ১০:৩৯ এএম
সংগৃহীত ছবি
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে রেলস্টেশনগুলোতে। এমন সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় পেরিয়েও ছাড়তে পারেনি বুড়িমারী এক্সপ্রেস। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রোববার (২৪ মে) সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, অন্যান্য আন্তঃনগর ট্রেন সময়মতো গন্তব্যের উদ্দেশে রওনা দিলেও লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেসের যাত্রীরা অনিশ্চয়তায় অপেক্ষা করছেন। সকাল সাড়ে ৮টায় ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কোনো ঘোষণা না আসায় যাত্রীদের মধ্যে বাড়তে থাকে উদ্বেগ।

স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও দীর্ঘ সময় ট্রেনটির প্ল্যাটফর্ম নম্বর দেখানো হয়নি। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি বিপাকে পড়েন। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে অনেককে।
আরও পড়ুন

যাত্রীদের অভিযোগ, শুরুতে ট্রেন বিলম্বের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। পরে জানা যায়, লালমনিরহাট থেকে ঢাকায় আসার পথে বগুড়া এলাকায় ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এর প্রভাব পড়ে ফিরতি যাত্রায়ও।

বুড়িমারী এক্সপ্রেসের এক যাত্রী জানান, সকাল থেকেই পরিবার নিয়ে স্টেশনে অবস্থান করছেন তিনি। কিন্তু দীর্ঘ সময় ধরে ট্রেনের কোনো আপডেট না পাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. কবীর উদ্দীন বলেন, চলন্ত অবস্থায় ইঞ্জিনে সমস্যা হওয়ায় ট্রেনটি দেরিতে ঢাকায় পৌঁছায়। ফলে নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে দেওয়া সম্ভব হয়নি। তবে সকাল ১০টা ৫০ মিনিটের মধ্যে ট্রেনটি যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   ঈদযাত্রা  ভোগান্তি  আড়াই  ঘণ্টা  বিলম্ব  বুড়িমারী এক্সপ্রেস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: