সোমবার শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

আগামীকাল সোমবার থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু

2026-05-24T11:15:27+00:00
2026-05-24T11:15:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইসলাম
সোমবার শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১১:১৫ এএম 
ছবি: সংগৃহীত
আগামীকাল সোমবার থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হয়। সেই লক্ষ্যে সারা বিশ্ব থেকে আগত হাজিরা নিজেদের প্রস্তুত করছেন।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো হজ। যা পালন করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সমবেত হন পবিত্র মক্কায়।

সৌদি আরবে আজ ৭ জিলহজ। ৮ জিলহজ মিনায় অবস্থান, এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান, ১০ জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ- এই ধারাবাহিকতায় হজের মূল আনুষ্ঠানিকতা চলবে।

রোববার হাজিরা মক্কায় অবস্থান করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। কেউ করছেন বাইতুল্লাহ শরিফের তাওয়াফ, কেউ খুঁজে নিচ্ছেন মিনার পথ। আবার কেউ মনোযোগী বিভিন্ন নফল ইবাদতে।


হজ একটি ধৈর্য, আত্মত্যাগ ও আনুগত্যের অনুশীলন। তাই এর প্রতিটি ধাপে রয়েছে গভীর অর্থ। ৭ জিলহজ মূলত প্রস্তুতির দিন হলেও, এর গুরুত্ব কম নয়। কারণ কাল থেকে শুরু হবে আল্লাহর পথে এক ঐতিহাসিক যাত্রা।

নবীজি হজের মূল আনুষ্ঠানিকতা বলতে আরাফাতের ময়দানে অবস্থানকে বুঝিয়েছেন। আর সে আরাফাতের ময়দানে পৌঁছার কাজ শুরু হয় এই ৭ জিলহজের প্রস্তুতি থেকেই।

সময়ের আলো/আআ


  বিষয়:   সোমবার  শুরু  হজ  আনুষ্ঠানিকতা  ইসলাম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: